মনস্কাম
গীতিকার: মুহাম্মদ শাহজাহান
মুর্শিদ মাওলা গাউসুল ওয়াক্ত জপি তব মহানাম;
হিদায়ত তপন হাদীয়ে যমান পুরাও হীনের মনস্কাম।
ইলমে যাহির ইলমে বাত্বিন যুগল সাগর তরঙ্গমান,
এক আঁজলা পাবার আশায় পিপাসা কাতর তামাম।
করুণা জলদ আকাশ মাঝার রিমঝিম বর্ষে অবিরাম,
দু’য়েক বিন্দু দাসের কামনা চেয়ে আছি সুবহোশাম।
তরণ কারণ ধরেছি চরণ তরাও বাবা মাওলানাধন,
হৃদয়পটে এঁকেছি সযতন ধ্যানের ছবি মহানাম।
আওয়াল আখির যাহির বাত্বিন খেলছ তুমি সর্বধাম,
তোষ এবে শাহজাহান হীনে করে আসন হৃদয়ধাম।
মুক্তিধারা 









