০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঈদশ্রেষ্ঠ

  • মুক্তিধারা
  • Update Time : ০৪:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ১২৩ Time View

ঈদশ্রেষ্ঠ

✍️আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদী 

সৃষ্টিকুল সেরা আসিলেন স্রষ্টাকে পেয়ে দিতে,
এরচেয়ে বড় নি’মাত আছে কি তুল্য হতে!
কৃতজ্ঞ বান্দার নিকট তাই ঈদে মীলাদুন্নবী,
সর্বকালের শ্রেষ্ঠ ঈদ হয়, অন্য সকল ঈদ হতে।
সর্বজগতেরি রহমতকে পেয়ে কী-যে খুশী, 
বুঝেনা তা কৃতঘ্নরা, তাই তারা নাখোশ তাতে।
দুই কূলে সাফল্য লাভের পন্থ দেন যিনি এসে
তাঁর শুভাগমনেরি ঈদ, সেরা যে সব ঈদ হতে।
ঈমান-ইসলাম-কুরআন, সবি পাই যিনি হতে,
তিনি আগমনের এ ঈদ, শ্রেষ্ঠ তাই সবি হতে।
যিনি না এলে পেতামনা অন্য সকল খুশীর ঈদ,
তাই নবীর আগমনের ঈদ, শ্রেষ্ঠঈদ সবি হতে।
যিনি আসায় খুশী হয়ে কাফিরও শান্তি লভে;
মু’মিনের সাফল্য অতুল লব্ধ হয় এ ঈদ হতে।
আল্লাহর সেরা দয়া যে, নবীকে প্রেরণ করা
কুরআনে আছে সে প্রমাণ দেখরে মু’মিন তাতে!
আল্লাহর দয়া লাভে যে, আনন্দ প্রকাশ করা,
সর্বশ্রেষ্ঠ সঞ্চয় যে , সাক্ষ্য দেয় কুরআন তাতে।
শ্রেষ্ঠ দয়ার আনন্দ-ঈদ, শ্রেষ্ঠ সঞ্চয়েরি ঈদ
ঈদে মীলাদুন্নবী তাই শ্রেষ্ঠ সকল ঈদ হতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঈদশ্রেষ্ঠ

Update Time : ০৪:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

ঈদশ্রেষ্ঠ

✍️আল্লামা এস এম জাফর সাদেক আল আহাদী 

সৃষ্টিকুল সেরা আসিলেন স্রষ্টাকে পেয়ে দিতে,
এরচেয়ে বড় নি’মাত আছে কি তুল্য হতে!
কৃতজ্ঞ বান্দার নিকট তাই ঈদে মীলাদুন্নবী,
সর্বকালের শ্রেষ্ঠ ঈদ হয়, অন্য সকল ঈদ হতে।
সর্বজগতেরি রহমতকে পেয়ে কী-যে খুশী, 
বুঝেনা তা কৃতঘ্নরা, তাই তারা নাখোশ তাতে।
দুই কূলে সাফল্য লাভের পন্থ দেন যিনি এসে
তাঁর শুভাগমনেরি ঈদ, সেরা যে সব ঈদ হতে।
ঈমান-ইসলাম-কুরআন, সবি পাই যিনি হতে,
তিনি আগমনের এ ঈদ, শ্রেষ্ঠ তাই সবি হতে।
যিনি না এলে পেতামনা অন্য সকল খুশীর ঈদ,
তাই নবীর আগমনের ঈদ, শ্রেষ্ঠঈদ সবি হতে।
যিনি আসায় খুশী হয়ে কাফিরও শান্তি লভে;
মু’মিনের সাফল্য অতুল লব্ধ হয় এ ঈদ হতে।
আল্লাহর সেরা দয়া যে, নবীকে প্রেরণ করা
কুরআনে আছে সে প্রমাণ দেখরে মু’মিন তাতে!
আল্লাহর দয়া লাভে যে, আনন্দ প্রকাশ করা,
সর্বশ্রেষ্ঠ সঞ্চয় যে , সাক্ষ্য দেয় কুরআন তাতে।
শ্রেষ্ঠ দয়ার আনন্দ-ঈদ, শ্রেষ্ঠ সঞ্চয়েরি ঈদ
ঈদে মীলাদুন্নবী তাই শ্রেষ্ঠ সকল ঈদ হতে।