০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

কোন ভাষাতে ডাকলে তোরে শুনতে পাবি বল

  • মুক্তিধারা
  • Update Time : ০২:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ২৩১ Time View

কোন ভাষাতে ডাকলে তোরে শুনতে পাবি বল
সকল ভাষার শব্দ সুরে ডাকি হল গলা তল।।

জগৎযামী হয়ে ভবে সদ্যাপি নীরবে রবে,
কার কাছে যাইবে তোমার পাপি তাপি দাসের দল।।

শিরেতে কলঙ্কের ডালি লোকে করে গালাগালি,
আলেমগণে কাফের বলে, সাধারণে কয় পাগল।।

দারুণ বিচ্ছেদের জ্বালা অন্তর হয়েছে কালা,
তনমন জ্বলিয়ে গেল, লাগিয়ে তোমার প্রেমানল।।

দয়াল মাওলা মাইজভান্ডারী তুমি পাপ তাপ হারি
ডাকলে কেন দাওনা সাড়া, হওনা কি ভক্ত বৎসল।।

কহিছে করিম হীনে তোমার পদ ছায়া বিনে,
কোথা আছে দাসগণের মাথা রাখিবার স্থল।।

✍️গীতিকার: আল্লামা বজলুল করিম মন্দাকিনী (রাদ্বি.)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কোন ভাষাতে ডাকলে তোরে শুনতে পাবি বল

Update Time : ০২:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩